ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ১২
ইরাকের রাজধানী বাগদাদে একটি গাড়িবোমা হামলায় ১২ জন শিয়া তীর্থযাত্রী নিহত হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রোববার হামলার ঘটনা ঘটে। হতাহতরা ওই সময় ধর্মীয় অনুষ্ঠান আশুরা পালনের প্রস্তুতি নিচ্ছিল।
এ বছর ইরাকে সাম্প্রদায়িক হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে শিয়া মুসলিমদের ওপর বেশি হামলা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, ইরাকে সুন্নি মতাবলম্বি চরমপন্থি গোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) উত্থানই এর কারণ।বর্তমানে ইরাকের অনেকটা অঞ্চল আইএস এর নিয়ন্ত্রণে রয়েছে।
