‘ধারণার চেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড শোষিত হয়েছে’
উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড শোষণের পরিমাণ বিশ্বের জলবায়ু মডেলে কিছুটা খাঁটো করে দেখানো হয়েছে বলে নতুন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে।
এই গবেষণার ফলাফল শিগগিরই যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমির সাময়িকীতে প্রকাশিত হবে বলে জানিয়েছে বিবিসি।
গবেষণার সঙ্গে জড়িত বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯০১ সাল থেকে ২০১০ সালের মধ্যে উদ্ভিদ আগের ধারণার চেয়ে ১৬ শতাংশ বেশি গ্যাস শোষণ করেছে।
মেসোফিল ডিফিউশনের মাধ্যমে গাছের পাতার মধ্যে কার্বন ডাই আক্সাইড ধীরে ধীরে যেভাবে ছড়িয়ে পড়ে তা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সিদ্ধান্তে এসেছেন যে, আগে যা ভাবা হয়েছিল তার চেয়ে বেশি পরিমাণ গ্যাস শোষিত হয়েছে।
