যুক্তরাষ্ট্রের ফার্গুসনে ৫০ প্রতিবাদকারী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে পুলিশের সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ ‘আইন অমান্য’ আন্দোলনকারী ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রয়টার্স
>>
রয়টার্স
Published :
14 Oct 2014, 11:59 AM
Updated :
13 Oct 2022, 12:41 PM
দুই মাস আগে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ তরুণকে যে এলাকায় গুলি করে হত্যা করেছিলেন, সেন্ট লুইসের সেই ফার্গুসন এলাকা থেকে সোমবার এই আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের সহিংসতার প্রতি দৃষ্টি আকর্ষণমূলক শান্তিপূর্ণ এই ‘আইন অমান্য’ আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে সেন্ট লুইসের বাইরে থেকেও বিভিন্ন আন্দোলনের কর্মীরা এসে হাজির হন। প্রবল বৃষ্টিও বিক্ষোভ প্রদর্শন থেকে তাদের বিরত রাখতে পারেনি।
আন্দোলনের সংগঠকরা দিনটিকে “মরাল মানডে” বলে অভিহিত করেছেন। চারদিন ধরে চলা বিক্ষোভ এদিন সর্বোচ্চ রূপ নিয়েছিল।
আন্দোলনকারীরা দিনভর সেন্ট লুইসের সিটি হল দখল করে রাখে, ওয়ালমার্টের দুটি দোকান বন্ধ করে দেয়, স্থানীয় এক রাজনীতিবিদের জন্য তহবিল সংগ্রহকারী এক প্রতিষ্ঠানের বাইরে দাঁড়িয়ে স্লোগান দেয় এবং সেন্ট লুইস রামস ফুটবল ম্যাচের সময় “কালোদের জীবনেরও দাম আছে” ব্যানার প্রদর্শন করে।
সিটি হল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওয়ালমার্টের এক দোকানের সামনে বিক্ষোভরত প্রায় ১৫০ জন বিক্ষোভকারীর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করতে দেখেছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি।
“ফার্গুসন অক্টোবর” আন্দোলনের মুখপাত্র মেরভিন ম্যারকানো এ দিনটিকে “ঐতিহাসিক দিন” বলে উল্লেখ করেছেন।
শুক্রবার থেকে শুরু হওয়া মিছিল, সমাবেশ, রাত্রিকালীন পাহারা ও বিভিন্ন বক্তৃতা, বিবৃতি, নির্দেশনার মাধ্যমে সংগঠকরা সবাইকে উজ্জীবিত করে রাখেন। এ সময় কোনো ধরনের সহিংসতা বা লুটপাটের ঘটনা ঘটেনি।
সোমবার হঠাৎ মুষলধারায় বৃষ্টি শুরু হলেও বিক্ষোভকারীরা দমে যাননি। ভিজে চুপচুপে হয়ে তারা স্লোগান ধরেন, “পানির মধ্যে হাঁটো”।
বিভিন্ন অধিকারমূলক গান গাইতে গাইতে তারা ফার্গুসনের রাস্তায় লাইন দিয়ে দাঁড়ানো রাজ্য পুলিশের একটি লাইনের সামনে হাজির হন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে বিক্ষোভকারীরা ধীরে ধীরে পুলিশের বাঁধা পেরিয়ে যাওয়ার চেষ্টা নেন এবং পুলিশকে তাদের গ্রেপ্তার করতে বাধ্য করেন।
পুলিশ লাইন অতিক্রম করতে করতে গ্রেপ্তার হওয়ার সময় কমিউনিস্ট পার্টির প্রতিনিধি কার্ল ডিক্স বলেন, “আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমি গ্রেপ্তারে বাঁধা দেব না। আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমি ফার্গুসন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের দাবি জানাচ্ছি।”
“আমি মাইক ব্রাউনের জন্য বিচার দাবি করছি”। পুলিশের গুলিতে নিহত ১৮ বছর বয়সী তরুণের নাম উল্লেখ করে বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের ফার্গুসনে ৫০ প্রতিবাদকারী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে পুলিশের সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ ‘আইন অমান্য’ আন্দোলনকারী ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রয়টার্স | >> | রয়টার্স
প্রকাশিত: ১১:৫৯, ১৪ অক্টোবর ২০১৪ | আপডেট: ১২:৪১, ১৩ অক্টোবর ২০২২