পিস্টোরিয়াসের রায় হচ্ছে
বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিদ অস্কার পিস্টোরিয়াসের মামলার রায় ঘোষিত হচ্ছে।
সোমবার মামলায় রায় ঘোষিত হওয়ার পর থেকে শাস্তি ভোগ করতে শুরু করবেন ‘ব্লেড রানার’ নামে খ্যাতি পাওয়া এই ক্রীড়াবিদ। ইতোমধ্যে তাকে আদালতে হাজির করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
খুনের দায় থেকে তাকে রেহাই দেয়া হলেও বান্ধবী স্টিনক্যাম্পকে পিস্টোরিয়াস অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছেন বলে ঘোষণা করেছে আদালত।
সাক্ষ্যপ্রমাণ ও কয়েকদিনের আইনি বিতর্কের ওপর ভিত্তি করে বিচারক থোকোজিলে মাসিপা একটি শাস্তির রায় ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।
