২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোবানি পরিস্থিতি ‘বিপজ্জনক’: যুক্তরাষ্ট্র

সিরিয়ার উত্তরাঞ্চলে কোবানি শহরের পরিস্থিতি ‘বিপজ্জনক’ বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 04:57 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি এবং কুর্দি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লড়াই চলছে। এক মাসের সংঘর্ষে নিহত হয়েছে ৫শ’রও বেশি মানুষ।

হেগেল বলেন, জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত বিমান হামলায় অগ্রগতি হয়েছে। কিন্তু তারা এখনো শহরের উপকণ্ঠ দখল করে আছে।

তিনি বলেন, ইরাক এবং সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে লড়াই একটি দীর্ঘমেয়াদি প্রচেষ্টা।

যুক্তরাষ্ট্রের বিমান আইএস এর অবস্থানগুলোতে বোমা হামলা চালাচ্ছে। চিলিতে এক বক্তব্যে হেগেল বলেন, “আইএসআইএল কে পিছু হটানোর চেষ্টায় আমরা যথাসম্ভব বিমান হামলা চালিয়ে চেষ্টা করে যাচ্ছি। প্রকৃতপক্ষে ওই এলাকাটিতে কিছুটা অগ্রগতি হয়েছে”।

কোবানিতে এক মাসের লড়াইয়ে অন্তত ৫৫৩ জন নিহত হয়েছে। এর মধ্যে আইএস যোদ্ধা ২৯৮ জন বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

শহরটির কুর্দি যোদ্ধারা জানিয়েছে মাঠ পর্যায়ে তাদের পর্যাপ্ত অস্ত্র নেই। কোবানি শহরের এক কর্মকর্তা বলেছেন, যোদ্ধার অভাব। নেই কিন্তু অস্ত্রের সঙ্কট রয়েছে। অস্ত্র ছাড়া লড়াইয়ে কাঙ্খিত ফল লাভ করা কঠিন।