২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালালার নাম ম্যালেরিয়া লিখলেন নাওমি ক্যাম্পবেল

শান্তিতে নোবেল পুরস্কার জয়ের জন্য কিশোরী মালালাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অভিনন্দনে ভুল করে তার নাম ‘ম্যালেরিয়া’ লিখেছেন সুপার মডেল নওমি ক্যাম্পবেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 09:59 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

পুরনো খবর:

পাকিস্তানের মালালা, ভারতের কৈলাসের নোবেল জয়

ব্রিটেনের দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা পর ট্যুইটার ও ইনস্টাগ্রামে নওমির ভুল বানানের ওই অভিনন্দন বার্তা অন্তত সাত ঘণ্টা ধরে দেখা গিয়েছিল। বিষয়টি অনুসারিদের নজরে আসলে তারা ওই বানান নিয়ে নওমির দৃষ্টি অকর্ষণ করেন।

নারী শিক্ষার পক্ষে কথা বলার কারণে তালেবানের হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার পর বিশ্বব্যাপী আলোচনায় আসেন পাকিস্তানের সোয়াত অঞ্চলের কিশোরী মামলা ইউসুফজাই। মাথায় গুলিবিদ্ধ মালালাকে লন্ডনে নিয়ে চিকিৎসা করে ব্রিটিশ সরকার।

সুস্থ হয়ে আবারও বিশ্বব্যাপী নারী শিক্ষার পক্ষে বিভিন্ন তৎপরতায় অংশ নেন ১৭ বছর বয়সী এই বালিকা। সর্বকনিষ্ঠ নোবেল জয়ী হিসেবে নাম ঘোষণার আগেও বিশ্বের নামীদামি অনেক পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।

শিশু ও তরুণদের অধিকার আদায়ের সংগ্রামে অবদানের স্বীকৃতি হিসাবে শুক্রবার নোবেল শান্তি পুরস্কার জয়ী হিসেবে পাকিস্তানি কিশোরী মালালা এবং ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।

এর পর পরই বিশ্বের নানা প্রান্ত থেকে সুপার স্টার, রাষ্ট্রপ্রধান, মানবাধিকারকর্মী ও সাধারণ ভক্তদের অভিনন্দনে সিক্ত হতে থাকেন মালালা।

এসময় নিজের ট্যুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাকে অভিনন্দন জানান নওমি ক্যাম্পবেলও, যাতে মালালার নাম লিখতে গিয়ে বার বার ভুল করতে দেখা যায় নওমিকে।

এমনকি ইনিস্টাগ্রামের পোস্টটি মালালাকে ট্যাগ করতে গিয়েও ভুল করেন তিনি। সদ্য নোবেল জয়ী সর্বকনিষ্ঠ এই কিশোরীর নাম @malala লিখতে গিয়ে @malaria লিখে ফেলেন নওমি।

৪৪ বছর বয়সী এই ফ্যাশন তারকার এমন ভুল তার অনুসারীদের দৃষ্টি এড়াইনি। রিপ্লেতে তারা বিষয়টি নিয়ে নওমির দৃষ্টি আকর্ষণও করেন।

পরে অবশ্য আরেকটি ট্যুইটে নিজের ভুল স্বীকার করেন নওমি। এর জন্য খানিকটা দোষ চাপান নিজের আই ফোনটির (অটোকারেক্ট অপশনের) ওপর।