২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোরিয়ার গোলা বিনিময়

উত্তর ও দক্ষিণ কোরিয়া স্থলসীমান্তে গোলা বিনিময় করেছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 04:33 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

উত্তর কোরিয়া থেকে গোলা হামলার জবাবে দক্ষিণ কোরিয়া গোলা ছুড়েছে বলে জানায়।

দক্ষিণ কোরিয়ার আন্দোলনকর্মীরা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নিন্দা জানানো লিফলেট সম্বলিত বেলুন উড়ানোর পর এ ঘটনা ঘটল।

সিউল আন্দোলনকর্মীদেরকে না ঠেকালে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছে পিয়ংইয়ং।

উত্তর ও দক্ষিণ কোরিয়া বিতর্কিত সমুদ্রসীমায় মাঝে মধ্যেই গোলা বিনিময় করে থাকে। কিন্তু স্থলসীমান্তে দুদেশের গোলা বিনিময় বিরল ঘটনা।