২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোবানির এক-তৃতীয়াংশ দখল করেছে আইএস

ইসলামিক স্টেট (আইএস)জঙ্গিরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলার মধ্যেও সিরিয়ার সীমান্ত শহর কোবানির এক তৃতীয়াংশেরও বেশি এলাকা দখল করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Oct 2014, 06:02 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

প্রধাণত কুর্দি সম্প্রদায়ের আশেপাশে আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ করে বিমান হামলা চলছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

কোবানির ভারি অস্ত্রসজ্জিত কুর্দি বাহিনীর কমান্ডার বলেছেন, আইএস সামান্য একটি ছোট এলাকা দখল করেছে। তবে তিনি স্বীকার করেন যে, তিন সপ্তাহের লড়াইয়ে জঙ্গিরা বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে।

‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর প্রধান রমি আব্দুলরহমান বলেছেন, বৃহস্পতিবারের লড়াইয়ে এগিয়েছে আইএস।

কোবানির এক তৃতীয়াংশেরও বেশি এলাকা দখল করেছে তারা। এর সবই পূর্বাঞ্চল।এছাড়া আছে উত্তরপূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা।

কোবানিতে কুর্দি মিলিশিয়া বাহিনীর প্রধান ইসমত আল শেখ বলেন, আইএস যোদ্ধারা শহরটির পূর্বাঞ্চলের প্রায় এক চতুর্থাংশ দখল করেছে।লড়াই এখনো চলছে বলে রয়টার্সকে জানান তিনি।