২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টকে প্রাণনাশের হুমকি

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 02:27 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

এই হুমকির পেছনের ধর্মীয় মৌলবাদিরা রয়েছেন বলে মনে করছেন নাশিদ।

যুক্তরাজ্যের রক্ষণশীল পার্টির এক দলীয় কংগ্রেসে আমন্ত্রিত হয়ে যাওয়ার পর ক্ষুদে বার্তার মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে ব্রিটিশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।

তার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ।

নাশিদের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট নাশিদ, বিভিন্ন উপলক্ষ্যে মালদ্বীপে মৌলবাদীদের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং মৌলবাদীরা এ ধরনের অপরাধ করার জন্য সংঘবদ্ধ অপরাধীদের ব্যবহার করছে।”

নাশিদের নিজস্ব বাসভবন ও তার দল মালদ্বীপের ডেমক্রেটিক পার্টি’র (এমডিপি) একটি দপ্তরে হামলা চালানোর পর থেকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।