ফেইসবুকে বান্ধবীকে ‘পোক’ করায় বন্ধুকে খুন
বন্ধুকে খুনের দায়ে এক ব্রিটিশ ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। ফেইসবুকে বান্ধবীকে ‘পোক’ করার জন্য বন্ধুকে খুন করেছিল সে।
সোমবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
রাত্রিকালীন ভ্রমণের পর ভাড়া ট্যাক্সিযোগে ফেরার পথে ২৭ বছর বয়সী স্কট হামফ্রে তার ২৯ বছর বয়সী বন্ধু রিচার্ড রোভেত্তোকে ঘুষি মারেন।
সচেতনভাবে রোভেত্তোকে এত জোরে ঘুরি মারেন হামফ্রে যে তাতে রোভেত্তো পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
ট্যাক্সি চালকের ভাষ্যমতে, “রোভত্তোকে অতীতে তার বান্ধবীর সঙ্গে যোগাযোগ করার জন্য অভিযুক্ত করছিলেন হামফ্রে, এখন ফেইসবুকের মাধ্যমে তা করা হচ্ছে বলে অভিযোগ করছিলেন।”
রোভেত্তো অভিযোগের উত্তর দিয়ে বলেছিল, ওই নারীর সঙ্গে হামফ্রের সম্পর্কের কথা সে জানে না। এতে ক্ষিপ্ত হয়ে রোভেত্তেকে ঘুরি মারে তার বন্ধু হামফ্রে।
বন্ধুকে অনিচ্ছাকৃভাবে হত্যার জন্য হামফ্রি’র চার বছর চার মাস কারাবাসের দণ্ড হয়েছে। তার জীবনের আগামী চার বছর চার মাস তাকে কারাগারে কাটাতে হবে।
