২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা দম্পতির ঈদ শুভেচ্ছা

ঈদ উল আজহা উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 10:55 AM

Updated : 22 Aug 2022, 07:15 PM

ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার দেয়া এক বিবৃতিতে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি মক্কায় হজ পালনরতদের অভিনন্দন জানান ওবামা দম্পতি।

বিবৃতিতে বলা হয়, “হজের সময় শিয়া ও সুন্নির মধ্যে কোন বিভেদ থাকে না। সবাই পাশাপাশি দাঁড়িয়ে হজ পালন করেন এবং নামাজে সিজদা দেন।

“আর এটা আমাদের মনে করিয়ে দেয় ধর্ম, জাতি, বর্ণ, বয়স বা লিঙ্গ নির্বিশেষে মানুষ হিসেবে আমরা সবাই সমান।”

৪ অক্টোবর শনিবার যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানরা ঈদ উল আজহা উদযাপন করেন। ওই দিন মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে পশু কোরবানিসহ ঈদের আমেজ দেখা যায়।