পাকিস্তানে বিমান হামলায় ১৫ বিদ্রোহী নিহত
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় সন্দেহভাজন অন্ততপক্ষে ১৫ বিদ্রোহী নিহত হয়েছেন।
দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পার্বত্যাঞ্চলে জামরুদ ও বারা এলাকায় সন্দেহভাজন এই বিদ্রোহীরা নিহত হন বলে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) জানিয়েছে।
এই বিমান হামলায় বিদ্রোহী-জঙ্গিদের ৩টি গোপন আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
পাকিস্তানের আধা স্বায়ত্বশাসিত ৭টি অঞ্চলের একটি হচ্ছে খাইবার। ওই অঞ্চলটি পার্বত্য আইন অনুযায়ী পরিচালিত হয়। এটি আফগানসীমান্তবর্তী অঞ্চল। এই অঞ্চলে তালেবান ও আল কায়েদার শক্ত ঘাঁটি রয়েছে বলে মনে করা হয়। এখান থেকেই এই দুটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন আফগানিস্তান ও পাকিস্তানে হামলা চালিয়ে থাকে।
