হংকংয়ে রাজপথ বিক্ষোভকারীদের দখলে
হংকংয়ে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস উপেক্ষা করে রাজপথে অবস্থান নিয়েছে। অচল হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা, ব্যাবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান।
একটি বাজার এলাকা এবং একটি আবাসিক এলাকাসহ কয়েকটি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
রাতভর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের লাঠিপেটা এবং টিয়ার গ্যাসের পর সোমবার পুলিশ প্রত্যাহার করা হয়েছে। এরপরও বিক্ষোভকারীদেরকে রাস্তার ধারে এবং ছাতার নিচে শুয়ে থাকতে গেছে।
ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়ের ১৮ বছর বয়সী ছাত্র নিকোলা চেয়ুং বলেছেন, কেন্দ্রীয় এডমিরালটি এলাকার বিক্ষোভকারীরা পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তীতে কি করা হবে সে পরিকল্পনা করছে।
তিনি বলেন, এ আন্দোলন আবারো সহিংস হয়ে উঠবে। কারণ হংকং সরকার এ এলাকা দখল করে রাখা আমাদের পক্ষ হয়ে কাজ করবে না। আমরা গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতার জন্য লড়ছি। সহিংসতার ভয়ে আমরা এ লড়াই থেকে পিছু হটব না।
আয়োজকরা বলেছেন, শুক্রবার রাতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর রাজপথ দখলে নেয় ৮০ হাজার মানুষ। তবে বিক্ষোভকারীদের এ সংখ্যা কোনো নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
চীনের জাতীয় দিবসের দিন ১ অক্টোবরে বিক্ষোভ আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে। কাছাকাছি ম্যাকাউয়ের অধিবাসীরা্র সমাবেশ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। চীনের ওপর চাপ সৃষ্টি করতে অন্যান্য দেশের গণতন্ত্রপন্থি সমর্থকরাও বিক্ষোভে নামবে বলে মনে করা হচ্ছে।
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ২০১৭ সালে পুরোপুরি গণতান্ত্রিক একটি নির্বাচনের দাবি কর্তৃপক্ষ নাকচ করে দিলে চলতি মাসের শুরুতে এ বিক্ষোভের পট প্রস্তুত হয়।
রোববার আন্দোলনকর্মীরা হংকংয়ের নৌবাহিনীর অধিদপ্তরের সামনের রাস্তায় জড় হয়। তারা পুলিশের বাধা ভেঙ্গে অধিদপ্তরে ঢোকার চেষ্টা করে। পুলিশ প্রথমে তাদের সেখান থেকে সরে যেতে বলে।
এরপর হেলমেট ও গ্যাস মুখোশ পরা পুলিশ সদস্যরা বাতাসে পেপার স্প্রে ও টিয়ার গ্যাস ছোঁড়ে। এ সময় আন্দোলনকারীরা এদিক ওদিক ছড়িয়ে পড়ে এবং ছাতা খুলে নিজেদের বাঁচাতে চেষ্টা করে। তারা পুলিশকে ‘কাপুরুষ’ বলে গালি দেয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় গণতন্ত্রপন্থী ছাত্ররা হংকংয়ের কেন্দ্রিয় এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারি দপ্তরগুলো তছনছ করে। রাতভর ব্যাপক হাঙ্গামা চলার পর শনিবার দিনের শুরুতে আন্দোলনাকারী ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে।
এতে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে অন্তত ৩০ জন আহত হয়। এ সময় অন্তত ৬০ জন ছাত্র আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের এই গণগ্রেপ্তারের জের ধরে আন্দোলনের সমর্থনে হাজার হাজার হংকংবাসী ও গণতন্ত্রপন্থি ‘অকুপাই সেন্ট্রাল’ আন্দোলনের কর্মীরা শনিবার রাস্তায় নেমে এসে অবস্থান নেয়।
এরপর রোববার ভোরের দিকে আকস্মিকভাবে অসহযোগের ডাক দেন হংকংয়ের ‘অকুপাই সেন্ট্রাল’ আন্দোলনের নেতা বেনি টাই।
