২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় মার্কিন হামলায় আইএস ট্যাংক ধ্বংস

সিরিয়ায় চতুর্থ রাতের মত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) এর ৪টি ট্যাংক ধ্বংস হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 11:00 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

তেলসমৃদ্ধ দির আল জোর প্রদেশে ট্যাংকগুলো ধ্বংস হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ। এতে আরো বলা হয়, ইরাকে হামলায় আইএস এর ৯ টি যান ধ্বংস হয়েছে এবং আরো কয়েকটি যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পেন্টাগন বলেছে, তারা ইরাকে আইএস এর অবস্থানে ৭ টি বিমান হামলা চালিয়েছে। এর একটি চালানো হয়েছে বাগদাদের উপকণ্ঠে।

ড্যানিশ সরকার বলেছে, তারা ইরাকে আইএস-বিরোধী অভিযানে যোগ দেয়ার জন্য ৭ টি এফ-১৬ জঙ্গি বিমান পাঠিয়েছে। ওদিকে, যুক্তরাজ্যের পার্লামেন্টে ইরাক অভিযানে যোগ দেয়ার জন্য শুক্রবারেই ভোট হওয়ার কথা রয়েছে।

আইএস জঙ্গিরা এরই মধ্যে কুর্দি যোদ্ধাদের পরাস্ত করে সিরিয়ার সীমান্ত শহর কোবানের দিকে অগ্রসর হচ্ছে।

‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, নতুন বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে নিহতের সংখ্যা জানা যায়নি।