প্রথম ছবি পাঠাল ভারতের ‘মঙ্গলযান’
মঙ্গলের কক্ষপথে গিয়ে স্যাটেলাইটে তোলা প্রথম ছবি পাঠিয়েছে ভারতের মঙ্গলযান ।
‘মঙ্গলযান’ নামের ওই রোবোটিক প্রোব বুধবার মঙ্গলের মধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করে সফলভাবে কক্ষপথে অবস্থান নেয়ার পর মঙ্গলের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ শুরু করে পৃথিবীতে এ ছবি পাঠাল।
মঙ্গলযান অনুসন্ধান চালিয়ে এ পর্যন্ত বেশকিছু ছবি পাঠিয়েছে। দৃশ্যগুলো দারুণ বলে জানিয়েছে ভারতের ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো)।
‘দ্য হিন্দু’ পত্রিকা জানিয়েছে, মঙ্গলযান মঙ্গলগ্রহের উপরিভাগের ১০ টি ছবি পাঠিয়েছে। এতে বেশ কয়েকটি গর্ত দেখা গেছে। ছবিগুলোর গুণগত মান বেশ ভাল বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন কর্মকর্তারা।
মঙ্গলযানের মিশনের মধ্যে রয়েছে মঙ্গলের জলবায়ু গবেষণা করে প্রাণের চিহ্ন খোঁজা।
এর আগে কেবল যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়াই মঙ্গলের কক্ষপথে উপগ্রহ পাঠাতে সফল হয়েছে। তবে ভারতের সাফল্য এসেছে প্রথম চেষ্টাতেই; তাদের খরচও হয়েছে উল্লেখযোগ্য মাত্রায় কম।
