২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানায় বাঘের হামলায় তরুণের মৃত্যু

ভারতের নয়াদিল্লিতে ‘দ্য ন্যাশনাল জুলজিক্যাল’ পার্কে সাদা বাঘের হামলায় এক তরুণ প্রাণ হারিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 08:33 PM

Updated : 26 Jul 2022, 12:44 PM

২০ বছর বয়সী ওই তরুণের নাম মাকসুদ। চিড়িয়াখানার ক্লোজ-সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, বাঘের ঘেরের মধ্যে সাদা একটি বাঘের সামনে ভীত-কম্পিত এক তরুণ বসে আছে। ওই ঘেরে ছয়টি সাদা বাঘসহ সিংহ এবং চিতাবাঘও আছে।

চিড়িয়াখানার পরিচালক অমিতাভ অগ্নিহোত্রি বলেন, “এ ঘটনায় আমরা সবাই শোকে স্তব্ধ হয়ে গেছি।”

“বাঘটি ওই তরুণকে খামচে ধরল এবং হত্যা করল। তরুণটি লাফ দিয়ে খাঁচার ভেতর ঢুকেছিল নাকি দুর্ঘটনাবশত পিছলে পড়ে গিয়েছিল সে ব্যাপারে আমি নিশ্চিত নই।”

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। মাকসুদ চিড়িয়াখানায় একাই গিয়েছিল নাকি বন্ধুদের সঙ্গে গিয়েছিল সে ব্যাপারেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না।

একজন প্রত্যক্ষদর্শী যিনি মাকসুদের বাঘের কবলে পড়ার বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। তিনি বলেন, “বাঘটি প্রায় দশ মিনিট ধরে মাকসুদের দিকে তাকিয়ে ছিল। বাঘটিকে তাড়িয়ে দেয়ার জন্য আমরা লাঠি ও পাথর ছুড়ে মেরছিলাম। তারপরও আমরা ওই তরুণের প্রাণ বাঁচাতে পারিনি।”

এর আগে ২০০০ সালে পশ্চিম বাংলার একটি চিড়িয়াখানায় বাঘের হামলায় এক ব্যক্তি প্রাণ হারায়।