ইবোলায় মৃত ২,৪oo ছাড়িয়েছে: ডব্লিউএইচও
পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার ৪শ’ ছাড়িয়েছে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিচালক জেনারেল মার্গারেট চ্যান শুক্রবার একথা বলেছেন।
বেশির ভাগ মৃত্যুই ঘটেছে সর্বাধিক ক্ষতিগ্রস্ত লাইবেরিয়া, গিনি এবং সিয়েরা লিওনে। আগামী তিন সপ্তাহে লাইবেরিয়ায় আরো কয়েক হাজার মানুষ ইবোলা আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করছেন ডব্লিউএইচও’র কর্মকর্তারা।
গিনিতে ডিসেম্বরে প্রথম ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। পরে নাইজেরিয়ায় এ ভাইরাসজনিত রোগে মারা যায় ৮ জন। সেনেগালের হাসপাতালে ইবোলা সংক্রমিত একজনের চিকিৎসা চলছে।
