২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওজোন স্তরের উন্নতি হচ্ছে’

ক্যান্সার সৃষ্টিকারী সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে পৃথিবীকে রক্ষাকারী ওজোন স্তর কয়েক বছর ধরে হ্রাস পাওয়ার পর আবার বৃদ্ধি পাওয়ার প্রাথমিক লক্ষণ দেখিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 04:16 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

প্রতি বছর অ্যান্টার্কটিকা মহাদেশের ওপর দেখা দেয়া ওজোন স্তরের ফুটো বছর বছর বৃদ্ধি পাওয়ার প্রবণতাও বন্ধ হয়েছে বলে জাতিসংঘের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফুটোটি বন্ধ হওয়া শুরু হতে এক দশক লেগে যাবে।

বিজ্ঞানীরা বলেছেন, মানুষের তৈরি সিএফসি (ক্লোরোফ্লোরো কার্বন) গ্যাসের কারণে ওজোন স্তর ধ্বংস হওয়া থেকে রক্ষার এই প্রচেষ্টাটি রাজনৈতিক দৃঢ়তার কারণে সম্ভব হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচীর (ইউএনইপি) গবেষকদের এই গবেষণা ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে ডব্লিউএমও’র মহাসচিব মিচেল জারাউদ বলেছেন, “ওজোন স্তর নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপ একটি বড় ধরনের পরিবেশগত সাফল্যের সূচনা করেছে। এটি আমাদের একই ধরনের একতা ও গুরুত্ব নিয়ে আবহাওয়া পরিবর্তনের মতো আরো বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্বুদ্ধ করছে।” যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানী ড. কেন জাকস বলেছেন, “শিল্প বিপ্লব শুরু হওয়ার আগে বায়ুমণ্ডল যে অবস্থায় ছিল বায়ুমণ্ডলকে সে অবস্থায় ফিরিয়ে নিতে মানুষ সঠিক কাজ করতে শুরু করেছে।” তবে ওজোন স্তরের ফুটোটি আপনা-আপনিই মিলিয়ে যাবে, সে বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নন বিজ্ঞানীরা।