হামাসকে সতর্ক করলেন প্রেসিডেন্ট আব্বাস
ফিলিস্তিনে ফাতাহ’র সঙ্গে ঐক্য সরকারে থাকতে হলে গাজায় হামাসকে তাদের নীতির পরিবর্তন করতে হবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
গাজায় হামাসের ২৭ জন উপমন্ত্রীর নেতৃত্বে চলা ছায়া সরকারের সমালোচনা করে তিনি বলেন, ঐক্য সরকার চালাতে হলে সেখানে কেবল ‘একটি কর্তৃপক্ষ’ থাকতে হবে।
হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজায় ৫০ দিন ধরে সেনাঅভিযান চালিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ইসরায়েল। সেনাদের বিমান ও কামান হামলায় কয়েকশ’ ভবন বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ২১শ’ মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কায়েক হাজার মানুষ।
উত্তর-দক্ষিণে লম্বাকৃতির ইসরায়েলের পশ্চিম পাশে গাজা বসতি এবং পূর্বাঞ্চলের কিছু অংশ নিয়ে পশ্চিম তীর গঠিত। পৃথক দুটি এলাকার সমন্বয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
