ইরাক-সিরিয়ার বড় অংশের দখল নেয়ার পর দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও ভারতের কিছু অংশে জঙ্গিবাদের পক্ষে প্রচারণা শুরু করেছে আল-কায়েদা থেকে বেরিয়ে আসা ইসলামিক স্টেট বা আইএস।
রয়টার্স
>>
রয়টার্স
Published :
07 Sep 2014, 07:45 PM
Updated :
22 Aug 2022, 07:03 PM
খেলাফত প্রতিষ্ঠার যুদ্ধে অংশগ্রহণ ও সমর্থনের আহ্বান জানিয়ে গত জুন থেকে ভারতের কাশ্মির ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় প্রচারপত্র, যানবাহনের স্টিকার ও পুস্তিকা বিতরণ করছে আইএস।
পাকিস্তানের তালেবান জঙ্গিদের একটি শাখা দল জামাত-উল-আহরার এরই মধ্যে আইএস যোদ্ধাদের প্রতি সমর্থন ঘোষণা করেছে।
চলতি মাসেই ভারতের কলকাতা শহরে আইএস জঙ্গি সন্দেহে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, দক্ষিণ এশিয়ায় আইএস এর কার্যক্রম প্রসারিত হওয়ায় ওই অঞ্চলে নিজ সংগঠনের শাখা চালুর ঘোষণা দিতে বাধ্য হয়েছেন আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরি।
পাক-আফগান সীমান্ত অঞ্চল
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকা ইসলামি চরমপন্থিদের উর্বর ক্ষেত্র হিসেবে পরিচিত। ইরাক থেকে ছড়িয়ে পড়া আইএস ওই এলাকাকেই পাকিস্তানে নিজেদের শেকড় প্রসারের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে।
সীমান্তবর্তী পেশোয়ার শহরের একাধিক বাসিন্দা রয়টার্সকে বলেন, গত দুই সপ্তাহ ধরে আইএস এর স্থানীয় কর্মীরা শহরে ও পূর্ব আফগানিস্তানে পুস্তিকা বিতরণ করেছে।
‘ফাতাহ’ বা বিজয় নামের ১২ পৃষ্ঠার ওই বইটি পশতু ও দারি ভাষায় ছাপা হয়েছে। পেশোয়ারে আফগান শরণার্থী শিবিরে এটি বিতরণ করতে দেখা গেছে। পুস্তিকার প্রচ্ছদে একে-৪৭ রাইফেলের ছবি ও আইএস এ যোগ দেয়ার আহ্বান রয়েছে।
সামিউল্লা হানিফ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, পেশোয়ারে স্বল্প পরিচিত ‘ইসলামি খেলাফাত’ নামের একটি সংগঠনের কর্মীরা পুস্তিকাটি বিতরণ করছে। তারা নিজেদেরকে আইএস এর সমর্থক বলে দাবি করে।
“লোকজন বন্ধুবান্ধবের কাছ থেকে বইটি পাচ্ছে, অনেক ক্ষেত্রে মসজিদেও এটি বিতরণ করা হচ্ছে।”পাকিস্তান নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, আফগানিস্তানের কুনার প্রদেশ থেকে ওই সাময়িকীগুলো এসে থাকতে পারে।
“সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর কর্মীরা আইএস এর তৎপরতার বিরুদ্ধে কাজ শুরু করেছে। কিছু লোককে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পার্সি, পশতু ও দারি ভাষার বিভিন্ন সিডি, মানচিত্র ও বই উদ্ধার করা হয়েছে।”
“আমরা তাদেরকে এই অঞ্চলে কাজ করতে দেব না। আইএস এর সঙ্গে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলেই তাকে গ্রেপ্তার করা হবে,”- বলেন ওই নিরাপত্তা কর্মকর্তা।
কর্মী সংগ্রহ করা হচ্ছে ভারত থেকে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গত জুনেও ইসলামপন্থি বিভিন্ন দলের মিছিল-সমাবেশে অংশ নেয়াদের হাতে আইএস এর পতাকা ও ব্যানার দেখা গেছে বলে দেশটির গোয়েন্দারা জানিয়েছেন।
নয়া দিল্লির গোয়েন্দারা জানান, গত ২৭ জুন প্রথমবারের মতো শ্রীনগরে আইএস এর পতাকা দেখা যায়। জুলাইয়ে ঈদুল ফিতরের দিনেও ওই অঞ্চলে পতাকাটি উড়াতে দেখা গিয়েছিল।
শ্রীনগরের এক পুলিশ কর্মকর্তা বলেন, ভারত বিরোধী একটি মিছিলে তরুণদের হাতে আইএস এর পতাকা দেখা গিয়েছিল। তবে ওইদিন এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
জুলাইয়ের মাঝামাঝি সময়ে আইএসের সদস্য হয়ে বিশ্বব্যাপী জিহাদে অংশ নেয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে হিন্দি, তামিল, উর্দু ভাষার সাবটাইটেল দেয়া ছিল।
এর কয়েক সপ্তাহ আগে মুম্বাই থেকে চারটি পরিবারের যুবকরা আইএস’র হয়ে জিহাদে যোগ দিতে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় বলে তাদের পরিবার পুলিশকে অভিযোগ করে।
গত সপ্তাহে পাশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে আইএস জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় চার যুবককে, যাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়া দুইজন ছিলেন। তারা কলকাতা হয়ে পাশ্ববর্তী বাংলাদেশে সদস্য সংগ্রহের কাজে যোগ দিতে যাচ্ছিল বলে পুলিশের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়।
ইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ার রাক্কা প্রদেশসহ আরো কিছু এলাকার দখল নিয়ে ‘ইসলামি খেলাফত’ নামের নতুন রাষ্ট্র গঠন করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট।
তাদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রসহ ন্যাটো সদস্যভূক্ত কয়েকটি দেশ আইএস এর বিরুদ্ধে সমন্বিত লড়াই চালানোর ঘোষণা দিয়েছে।
ইরাক-সিরিয়ার বড় অংশের দখল নেয়ার পর দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও ভারতের কিছু অংশে জঙ্গিবাদের পক্ষে প্রচারণা শুরু করেছে আল-কায়েদা থেকে বেরিয়ে আসা ইসলামিক স্টেট বা আইএস।
রয়টার্স | >> | রয়টার্স
প্রকাশিত: ১৯:৪৫, ৭ সেপ্টেম্বর ২০১৪ | আপডেট: ১৯:০৩, ২২ আগস্ট ২০২২