২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরকুকের হাসপাতালে ইরাকি বিমান হামলা, নিহত ৭

ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য সুন্নি জঙ্গিগোষ্ঠি অধিকৃত কিরকুক শহরের একটি হাসপাতালে ইরাকি বিমান বাহিনীর বোমা বর্ষণে সাত রোগী নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Sep 2014, 02:37 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

শনিবার চালানো এ হামলায় আরো ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালানোর এক পর্যায়ে শহরের হাবিজা এলাকায় ওই হাসপাতালেও হামলা হয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে ইরাকি সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

জুনে বিদ্যুৎগতির অগ্রাভিযানে ইরাকের উত্তর ও মধ্যাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয় আইএস। দখলকৃত এলাকাকে খলিফা শাসিত ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে জঙ্গিগোষ্ঠিটি।

সম্প্রতি আইএস’র অবস্থানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার সুযোগ নিয়ে ইরাকি সেনবাহিনী ও কুদি বাহিনীগুলো কিছু এলাকা থেকে আইএসকে হটিয়ে দিয়েছে।

ইরাকের এক তৃতীয়াংশ এলাকা দখল করে রাখা আইএস নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা জনিত বিধিনিষেধ থাকায় নিহত বেসামরিক মানুষের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন বলে জানিয়েছে রয়টার্স ।