২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সরকারি দপ্তরে তালেবান হামলায় নিহত ২৪

আফগানিস্তানের একটি সরকারি দপ্তরে তালেবান হামলায় অন্ততপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 02:21 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

বৃহস্পতিবার ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে হামলাটি চালানো হয়েছে।

নিহতদের মধ্যে ১৯ জন জঙ্গি, ৩ জন পুলিশ ও ২ জন ন্যাশনাল ডিরেক্টরেট ফর সিকিউরিটির (এনডিএস) সদস্য বলে নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সিনহুয়া।

এক কর্মকর্তা বলেন, “গোয়েন্দা সংস্থা এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের ভবন লক্ষ করে তিনটি গাড়িবোমা হামলা চালানোর পর হামলাকারীরা গোলাগুলি শুরু করে।”

ওই কর্মকর্তা আরো জানান, “নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের প্রায় ৫ ঘণ্টাব্যাপী লড়াই চলে।”
 

মোট ১৩৬ জন বেসামরিক ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এই হামলা-লড়াইয়ে আহত হয়েছেন।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন বলে জানা গেছে।