২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভবন ধসে নিহত ১১

পাকিস্তানের সিন্ধু প্রদেশে পুরনো একটি ভবন ধসে নারী ও শিশুসহ অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই এক পরিবারের সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 02:21 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

মঙ্গলবার দুপুরে হায়দরাবাদ শহরের এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন। এদের মধ্যে প্রতিবেশী একটি পরিবারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন।

পুরনো ওই দোতলা ভবনটি ধসে পড়লে এর ধ্বংসাবশেষ পাশের একটি বাড়িতে গিয়ে পড়লে সেই বাড়ির বেশ কয়েকজনও আহত হন।

এছাড়া ঘটনার শিকার বেশ কয়েকজন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

প্রথমে ভবনটির ছাদ ধসে পড়ে। আর এরপরই পুরো দোতালা ভবনটি ধসে যায় বলে জানা গেছে। ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি।

ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।