সেলফিতে সুন্দর দেখাতে সার্জারি!
মোবাইলে নিজের তোলা ছবি বা সেলফিতে নিখুঁত ছবি পেতে আপনি কতদূর যেতে পারবেন?
৩৩ বছর বয়সী ক্রিস্টিনা হ্যান্ডারশর্ট তার বাগদানের আংটি হাতে সেলফিতে সুন্দর দেখাতে হাতে অস্ত্রোপচার করতে যাচ্ছেন। সেলফিতে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করবেন তিনি।
বাগাদানের আংটি পড়া অবস্থায় নিজের সেলফিটি সুন্দর মনে হচ্ছিল না তার, তাই ত্বক বিশেষজ্ঞের কাছে গিয়ে নিজের হাতটিতে আরো সুন্দর করে ‘সেলফিতে ভালো দেখায়’ এমন ব্যবস্থা করে দিতে অনুরোধ করেন।
অস্ত্রোপচারের মাধ্যমে তার হাতটিকে দেখতে আরো তরুণতর করার কয়েক মিনিটের মধ্যেই নিজের হাতের নতুন রূপে সন্তুষ্ট হন ক্রিস্টিনা।
“শিরাগুলো এত নীল ছিল না,” বলেছেন তিনি।
এবিসি নিউজ সেভেন নিউইয়র্ক জানিয়েছে, হাত সুন্দর করতে তিনি তিন হাজার ডলার ব্যয় করেছেন।
ক্রিস্টিনার অস্ত্রোপচারকারী চিকিৎসক প্লাস্টিক সার্জন এরিয়েল ওস্টাড জানিয়েছেন, তার কাছে সার্জারি করতে আসা অনেকেই এখন নিজেদের সেলফি দেখিয়ে তাদের খুঁতগুলো তার কাছে তুলে ধরেন।
