হাঙ্গেরিতে বিশ্বের প্রথম ‘পানির বাড়ি’
হাঙ্গেরিতে বিশ্বের প্রথম পানি দিয়ে তৈরি বাড়ি নির্মাণ করা হয়েছে। দেশটির ৩৩ বছর বয়সী স্থপতি মাতিয়াস গুতাই’র এক উদ্ভাবনের ওপর ভিত্তি করে বাড়িটি নির্মাণ করা হয়েছে।
হাঙ্গেরির কেন্দ্রিয় এলাকায় তৈরি করা বাড়িটি ১০ বর্গ মিটার আয়তনের বলে জানা গেছে।
স্থাপত্যে পানির কার্যকর ব্যবহার নিয়ে গত ১০ বছর ধরে কাজ করছেন গুতাই।
পানির এই বাড়িটিতে দুইপাশে দুইটি কাঁচ ব্যবহার করে বাইরের এবং ভিতরের কাঁচের পৃষ্ঠ দিয়ে কয়েক সেন্টিমিটার পুরু পানির প্রবাহের ব্যবস্থা করা হয়েছে। শুধু পার্শ্ববর্তী দেয়ালগুলো না, বাড়িটির মেঝে এবং ছাদও একই পরিকল্পনায় তৈরি করা হয়েছে।
প্র্রবাহিত পানির এই ধারা পৃথিবীর ৭৩ শতাংশ ভূভাগ ঢেকে রাখা পানির মতো একই অনুভূতি তৈরি করছে এবং এতে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন গুতাই।
তার আবিষ্কার বড় কাঁচের দেয়ালযুক্ত যে কোনো ভবনের ক্ষেত্রেই সাফল্যজনকভাবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন তিনি।
পানির এই বাড়িটি তৈরি করতে বুদাপেস্ট প্রযুক্তি ও অর্থনীতি বিশ্ববিদ্যালয় এবং টোকিও বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। বাড়িটি তৈরি করতে যে খরচ হয়েছে তার ৬৭ শতাংশ (এক লাখ ৫৩ হাজার ডলার) ইউরোপীয় ইউনিয়ন বহন করেছে।
