২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে গ্যাক্সোস্মিথক্লেইন’র তদন্তকারীর কারাদণ্ড

চীনা নাগরিকদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রি করার দায়ে বহুজাতিক ব্রিটিশ ওষুধ কোম্পানি গ্যাক্সোস্মিথক্লেইন (জিএসকে) এর তদন্তকারী পিটার হামফ্রেকে আড়াই বছর কারাদণ্ড দিয়েছে সাংহাইয়ের একটি আদালত।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 03:18 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

শুক্রবার হামফ্রের পাশাপাশি তার মার্কিন স্ত্রী য়ু ইঙঝেঙ’কে দুই বছর কারাদণ্ড দিয়েছে ওই একই আদালত, জানিয়েছে বিবিসি।

এই দম্পতি চীনা নাগরিকদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে চীন ভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলোর কাছে বিক্রি করেছে বলে অভিযোগে বলা হয়েছে।

গত বছর জিএসকে চায়না, কোম্পানির সম্ভাব্য ঘুষ প্রদানের অভিযোগ তদন্ত করার জন্য হামফ্রিকে নিয়োগ করেছিল।

চীনা নাগরিকদের ব্যক্তিগত তথ্য কিনে নেয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত দম্পতি, তবে এমন কাজ করা অবৈধ এটি বুঝতে পারেননি বলে দাবী করেছেন তারা।

প্রাপ্য শাস্তির বিরুদ্ধে রায় পরবর্তী ১০ দিনের মধ্যে আপিল করতে পারবেন হামফ্রে দম্পতি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামফ্রিকে দেশে ফেরত পাঠানো হতে পারে বলে ঘোষণা করেছেন আদালতের এক কর্মকর্তা, তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ব্যবসায়িক সাফল্যের জন্য জিএসকে’র সেলস টিম প্রভাবশালী চিকিৎসকদের ব্যয়বহুল উপহার ও নগদ অর্থ দিচ্ছে, ৩০১৩’র জানুয়ারিতে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির ইমেলই সূত্রে এমন অভিযোগ প্র্রকাশ পায়।

ইমেইলটি জিএসকে’র লন্ডন দপ্তরের প্রধান কর্মকর্তা এন্ড্রু উয়িটি’র কাছে পাঠিয়ে জিএসকে’র চীন দপ্তরের মহাব্যবস্থাপক মার্ক রেইলিকে এর জন্য দায়ী করা হয়।

পরে রেইলি ও তার বান্ধবীর একটি যৌন ভিডিও টেপও লন্ডনের ঠিকানায় পাঠানো হয়।

বহুজাতিক কোম্পানি জিএসকে কে এই ইমেলটি পাঠিয়েছে এবং ভিডিওটি কীভাবে করা হয়েছে তা তদন্ত করতে তাদের তদন্তকারী কোম্পানি চায়নাহোয়াইকে দায়িত্ব দিয়েছিল।

বিষয়টি তদন্ত করে তদন্ত প্রতিবেদন জিএসকে বরাবর জমা দিয়েছিল হামফ্রে। কিন্তু এর কয়েক সপ্তাহের মধ্যেই হামফ্রে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

তবে বিচারে হামফ্রের তদন্তের সঙ্গে জিএসকে’র বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো যোগসূত্র তৈরি করা হয়নি।