চীনে বাস খাদে পড়ে নিহত ৪৪
চীনের জাতীয় মহাসড়কে দুটি গাড়িকে ধাক্কা দেয়ার পর একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে অন্তত ৪৪ জন নিহত হন। এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছেন।
শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে তিব্বতের নিমো কাউন্টিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন যাদের অধিকাংশই পর্যটক।
প্রায় ১০ মিটার গভীর একটি খাদে পড়ে যাওয়ার আগে বাসটি একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভিহিকল) ও একটি পিকআপ ট্রাককে ধাক্বা দেয়।
এ ঘটনার সময় এসইউভিতে চারজন ও পিকআপটিতে এক ব্যক্তি ছিলেন।
