২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান আরব পার্লামেন্টের

ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন আরব পার্লামেন্টের প্রেসিডেন্ট আহমেদ আল জারবান।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 12:43 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে গাজায় ফের গোলাবর্ষণ শুরু করা থেকে বিরত রাখা ও যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার জন্য তিনি ইহুদি রাষ্ট্রটির ওপর চাপপ্রয়োগের এই আহ্বান জানিয়েছেন।

তিনি জাতিসংঘ ও এর অঙ্গসংগঠনগুলো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যাকাণ্ডের বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানান।

বিশেষ করে গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে চালানো হামলাগুলো বিবেচনায় নেয়ার আহ্বান জানান জারবান।

আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ইসরায়েলি হামলার দায় স্বীকার করে হামলায় বিধ্বস্ত ভূখণ্ডটিতে পুনঃনির্মাণ কাজ শুরু করার আর্জি জানান তিনি।