২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৬৪

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে সরকারি সেনাদের বিমান হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছে বলে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Aug 2014, 09:32 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

সিরিয়ার যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজর্ভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার জানায়, চলতি সপ্তাহে রাজধানী শহরের কাফর বাতনা ও দাওমা এলাকায় ওই বিমান হামলা চালায় সরকারি বাহিনী।  

তিন বছর ধরে গৃহযুদ্ধ চলতে থাকা সিরিয়ায় বোমা ও বুলেটের আঘাতে প্রতিদিন গড়ে দেড়শ শতাধিক মানুষের মারা গেছে। তবে বিমান হামলায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি।

সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহহারা হয়েছে কয়েক লাখ সিরীয়।  

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ থেকে গৃহযুদ্ধ হলেও তাকে ক্ষমতা থেকে সরানো যায়নি। গৃহযুদ্ধের মধ্যেই গতমাসে নতুন নির্বাচন করে আবার সাত বছরের জন্য প্রেসিডেন্ট হয়েছে আসাদ।