২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা অভিযানের বিস্তার ঘটিয়েছে ইসরায়েল, নিহত ৩৫২

দুই বছরের মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাসের মধ্যে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী লড়াই ১৩ দিনে গড়ালেও কূটনৈতিক উদ্যেগে লড়াই বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Jul 2014, 11:03 AM

Updated : 13 Oct 2022, 12:22 PM

পুরনো খবর:

গাজায় নিহত ৩৩৪
গাজা: নির্লজ্জ অবিচারের শেষ কোথায়?
ইসরায়েলকে সতর্ক করলেন ওবামা
গাজায় অভিযানে নিহত ৬৫

এরই মধ্যে রোববার গাজার স্থল অভিযান আরো বিস্তৃত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল, অপরদিকে হামাসের যোদ্ধারাও ইহুদি রাষ্ট্রটিতে রকেট হামলা অব্যাহত রেখেছে।

গাজার বাসিন্দারা জানিয়েছেন, লড়াই শুরু হওয়ার পর এদিনই সবচেয়ে বেশি গোলাবর্ষণ করা হয়েছে।

রোববার ভোররাতে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলো থেকে নিক্ষিপ্ত গোলার বিস্ফোরণে ভূমধ্যসাগর তীরবর্তী ফিলিস্তিনি ভূখণ্ডটি ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে ও এর আকাশ আলোকিত হয়ে থাকে।

ইসরায়েলি ট্যাঙ্কের গোলা গাজার উত্তরপূর্বাঞ্চলীয় শেজাইয়া এলাকার বাড়িগুলোতে আঘাত হানলে এক ফিলিস্তিনি নিহত হন। এলাকাটি আক্রান্ত হওয়ার পর স্থানীয় রেডিও স্টেশন থেকে লোকজনকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে অনুরোধ করা হয়।

একই এলাকায় জ্যেষ্ঠ হামাস নেতা খলিল আল হাইয়ার বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় হাইয়ার ছেলে, ছেলের স্ত্রী ও তাদের দুই শিশুসন্তান নিহত হন বলে হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন। দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে গোলাবর্ষণে চার ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। অপরদিকে গাজার নিকটবর্তী একটি ইসরায়েলি শহরে রকেট আক্রমণের সতর্ক সঙ্কেত বাজানো হয়। ১০ দিন ব্যাপক বিমান হামলা ও নৌবাহিনীর গানশিপ থেকে গোলাবর্ষণ করার পর বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত গাজায় স্থল অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। গাজা থেকে রকেট হামলা বন্ধ না হওয়ায় স্থল অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। রোববার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডটিতে তারা অতিরিক্ত আরো সেনা পাঠিয়েছে। এই অভিযানের মাধ্যমে গাজার হামাস যোদ্ধাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস ও মিসাইলের মজুদ আটক করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ১৩ দিন ধরে চলা ইসরায়েলের এ অভিযানে বেসামরিক মানুষসহ অন্তত ৩শ’ ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার কর্মকর্তারা। অপরদিকে, ইসরায়েলের পক্ষে এ পর্যন্ত পাঁচ সেনা ও দুই বেসামরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এ লড়াইয়ে যুদ্ধবিরতির কূটনৈতিক উদ্যেগের জন সচেষ্ট মিশর, কাতার, ফ্রান্স এবং জাতিসংঘ কোনো অগ্রগতি সাধনে ব্যর্থ হয়েছে। কাতারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রোববার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মধ্যে কাতারে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতি প্রচেষ্টায় বান এখন মধ্যপ্রাচ্যে আছেন। এ লক্ষ্যে চলতি সপ্তাহে তিনি কুয়েত, মিশর, ইসরায়েল, ফিলিস্তিন এলাকাগুলো এবং জর্দান সফর করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ। এদিকে কাতারের ওই কর্মকর্তা জানিয়েছেন, কাতারে হামাসের নির্বাসিত নেতা খালেদ মিশালের সঙ্গে প্রেসিডেন্ট আব্বাসের বৈঠক করার কথা রয়েছে।