আফগানিস্তানের আশ্রয়ে পাকিস্তানের লাখো শরণার্থী
পাকিস্তানে উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযানের মুখে বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে আফগানিস্তানে আশ্রয় নিয়েছে প্রায় ১ লাখ মানুষ।
আফগানিস্তানের খোস্ত প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ মুবারিজ জাদরান বুধবার জানান, “উত্তর ওয়াজিরিস্তান থেকে পালানো ৩০ হাজার পরিবার খোস্ত প্রদেশের গারবাজ এলাকার গুলান শিবিরসহসহ অন্যান্য এলাকায় আশ্রয় নিয়েছে”।
শরণার্থীর সঠিক সংখ্যা জানাতে না পারলেও আনুমানিক হিসাবে খোস্ত প্রদেশজুড়ে ৭০ হাজার পাকিস্তানি শরণার্থী আশ্রয় নিয়েছে বলে জানান তিনি।
পাকটিকার প্রাদেশিক সরকারের মুখপাত্রও এরই মধ্যে বলেছেন, উত্তর ওয়াজিরিস্তান থেকে আসা ৩০ হাজার সদস্যের প্রায় ১০ হাজার পরিবার পাকটিকা এবং প্রশেদের অন্যান্য জায়গায় আশ্রয় নিয়েছে।
তাদের সংখ্যা গণনা করে এবং সঠিক সংখ্যার ভিত্তিতে শরণার্থী শিবির স্থাপন করা হবে বলে জানান তিনি।
আফগান সরকার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ও অন্যান্য ত্রাণ সংস্থাগুলো শরণার্থীদের জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়েছে।
