আসাদকে ‘সাদ্দাম’ বললেন ব্রিটিশ মন্ত্রী
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নিয়ে কথা বলতে গিয়ে বার বার ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাম বলে ফেলেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হামন্ড।
সম্প্রতি বিবিসি’র নিউজনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক আলোচনার সময় এমন ভুল করেন তিনি।
গত সোমবার প্রবীণ ব্রিটিশ রাজনীতিক উইলিয়াম হেইগ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেয়ার পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন হামন্ড।
নিউজটাইটের আলোচনায় অংশ নিয়ে এক পর্যায়ে হ্যামন্ড ‘সাদ্দাম হোসেনকে’ নতুন করে রাসায়নিক অস্ত্রের ব্যাবহার থেকে বাধা দেয়া নিয়ে কথা বলেন। ব্রিটেন ‘সাদ্দামের’ বিরুদ্ধে কোনো অভিযানে অংশ নেবে না বলেও জানান তিনি।
মূলত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নাম বলতে গিয়ে ভুল করেই ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাম বলে ফেলেন প্রতিরক্ষামন্ত্রী। ২০০৬ সালে ইঙ্গো-মার্কিন হামলায় ক্ষমতাচ্যুত হওয়ার পর সাদ্দামের বিচার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ব্রিটেনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকার খবরে বলা হয়, মন্ত্রীর ওই ভুলটি যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
