মস্কোয় পাতালরেল লাইনচ্যুত, নিহত ১৯
রাশিয়ার রাজধানী মস্কোতে পাতালরেল লাইনচ্যুত হয়ে অন্তত ১৯ জন নিহত ও বহুযাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে মস্কোর পাতালরেলের স্লাভিনস্কি বুলভার ও পার্ক পবেডি (ভিক্টরি পার্ক) স্টেশনের মাঝে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
বিবিসি’র খবরে বলা হয়, দুর্ঘটনাস্থল থেকে সহস্রাধিক যাত্রীকে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। এছাড়া আহত ৫০ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের অনেকের অবস্থা গুরুতর।
আহত অনেক যাত্রীকে হেলিকপ্টার যোগে সরিয়ে নিতে দেখা যায়।
এছাড়া রেলের ক্ষতিগ্রস্ত একটি বগির ভিতরে ২০ যাত্রী আটকা পড়েছেন বলে একই টেলিভিশনের পূর্ববর্তী প্রতিবেদনে জানানো হয়েছিল।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “ট্রেনটি হঠাৎ ব্রেক কষায় কয়েকটি বগি লাইনচ্যুত হয়।”
