২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আলোচনায় অংশ নিতে ভিয়েনায় কেরি

ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যকার পরমাণু আলোচনায় অংশ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 07:12 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

আফগানিস্তানে নির্বাচনী সঙ্কটের অবসান ঘটাতে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের সঙ্গে চুক্তি সইয়ের পর ভিয়েনায় যান তিনি।

কেরি এবং ছয় জাতি রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠকে ২০ জুলাইয়ের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দশক পুরোনো অচলাবস্থা নিরসনে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলবে।

তবে আলোচনায় বড় ধরনের ব্যবধানের কারণে এ সময়সীমা বাড়ানোর প্রয়োজন পড়বে বলেই ধারণা বহু কুটনীতিক এবং বিশ্লেষকের।