২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বন্দুকধারীদের হামলায় নিহত ২৯

ইরাকের রাজধানী বাগদাদে দুটি ভবনে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২০ নারী বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 12:26 PM

Updated : 25 Apr 2022, 04:26 PM

শনিবার রাতে পূর্ব বাগদাদের যাইয়ুনা আবাসিক এলাকায় হামলাটি চালানো হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

ঘটনাস্থলের “সব জায়গায়” নিহতদের মৃতদেহ পড়েছিল বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য পরিষ্কার নয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে ওই দুটি ভবন বেশ্যালয় হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

একটি ভবনের দরজায় লেখা ছিল, “এটিই বেশ্যালয়ের পরিণতি।”

যাইয়ুনার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিয়া বেসামরিক বাহিনীর সদস্যরা এসব নারীদের হত্যা করেছেন।

যাইয়ুনা এলাকাটি শিয়া-সুন্নি অধ্যুষিত একটি মিশ্র এলাকা।

২০১৩ সালে একই এলাকার অপর একটি বেশ্যালয়ে হামলা হয়েছিল। তখন সাত নারী ও পাঁচ পুরুষকে গুলি করে হত্যা করা হয়েছিল।