‘হুমকির মুখে গ্র্যান্ড ক্যানিয়ন’
লাখ লাখ বছর ধরে প্রকৃতি ছাড়া অন্য কেউ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ভূদৃশ্য গ্র্যান্ড ক্যানিয়নের কোনো পরিবর্তন ঘটায়নি। কিন্তু বাণিজ্যিক প্রকল্পের কারণে এবার বিখ্যাত এই ক্যানিয়নের ভূদৃশ্য পাল্টে যাওয়ার হুমকি তৈরি হয়েছে।
গ্র্যান্ড ক্যানিয়নের পাশের দুটি উন্নয়ন প্রকল্পকে ঘিরে এই আশঙ্কা তৈরি হয়েছে বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।
এই দুটি উন্নয়ন প্রকল্প পরিকল্পনার শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছে সংবাদপত্রটি।
প্রকল্প দুটি নিয়ে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় উদ্যানের কর্মকর্তারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
উদ্যানের সুপারিনটেন্ডেন্ট ডেভ উবিরুয়াগা সম্প্রতি লস এঞ্জেলস টাইমসের কাছে প্রকল্প দুটিকে গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় উদ্যানের ভবিষ্যতের জন্য “মারাত্মক হুমকি” বলে বর্ণনা করছেন।
তিনি বলেছেন, “উদ্যানের কাছে এই ধরনের বিশাল মাপের নির্মাণকাজ আমাদের দর্শণার্থীদের অভিজ্ঞতায় প্রভাব ফেলবে।”
