২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দিনে ১৯ বার যৌনচিন্তায় মানুষ’

কেউ বলেন প্রতি সাত সেকেন্ডে আবার কেউ বলেন আসলে সবসময়ই মানুষ যৌনচিন্তা করে থাকে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, সাধারণত মানুষ দিনে ১৯ বার যৌনচিন্তা করে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 02:01 PM

Updated : 25 Apr 2022, 04:26 PM

‘এক্সপেরিয়েন্স স্যাম্পলিং’ ম্যাথড প্রয়োগ করে ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হন।

গবেষকরা তাদের গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক মানুষকে একটি ক্লিকার দেন। তাতে ‘সেক্স, ফুড, স্লিপ’ এই তিনটি বিষয় রেখে যেকোনো একটি বাটনে ক্লিক করতে বলেন। প্রতিবারই মনে এই তিনটি বিষয়ের মধ্যে প্রথম যে চিন্তা আসবে তাতেই ক্লিক করতে বলা হয়।

এইভাবে পর্যবেক্ষণ করে গবেষকরা দেখতে পান, একজন মানুষ দিনে গড়ে ১৯ বার যৌনচিন্তা করে থাকেন।

এই গবেষণার নেতৃত্বদানকারী ওহাইও ইউনিভার্সিটির টেরি ফিসার বলেন, “এই চিন্তা কতটুকু সময় স্থায়ী হয় বা তার ধরন কেমন সে ব্যাপারে আমরা পর্যবেক্ষণ করতে সক্ষম হইনি।”

তিনি আরো বলেন, তবে বিষয় নির্দিষ্ট করে দেয়ায় গবেষণায় সহায়তাকারী ব্যক্তিরা তাদের চিন্তার ব্যাপারে অধিকমাত্রায় সচেতন ছিলেন। অন্যথায় তা অন্যরকম হতে পারতো।

‘একজন ব্যক্তির চিন্তা বিচার করা অত্যন্ত কঠিন। এ ক্ষেত্রে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা কোন বিষয় নয়’, - এভাবেই গবেষকরা তাদের গবেষণার ইতি টানেন, যা ‘দি আটলান্টিক’ এ প্রকাশিত হয়েছে।