২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় ট্রেন লাইনচ্যুত, ১৩শ’ অভিবাসী আটকা

যুক্তরাষ্ট্রের সীমান্ত অভিমুখী একটি মালবাহী রেলগাড়ি লাইনচ্যুত হয়ে আটকা পড়েছেন প্রায় ১৩০০ অভিবাসী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jul 2014, 03:37 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

বুধবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা প্রদেশে এই ঘটনা ঘটে।

এই ট্রেনটি সাধারণত যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য মেক্সিকান ও মধ্য আমেরিকানরা ব্যবহার করে থাকে।

ট্রেনটির যাত্রীদের অনেকেই অত্যন্ত অল্পবয়সী। তবে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি বলে স্থানীয় জরুরি সেবা সংস্থার মুখপাত্র জানিয়েছেন।

বেশ কয়েকদিন ধরে ভারী বর্ষণের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

২০১৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৫০ হাজারেরও অপ্রাপ্ত বয়স্ক মানুষ যুক্তরাষ্ট্র পাড়ি জমানোর জন্য অবৈধভাবে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্ত অতিক্রম করায় ধরা পড়ে। তাদের অধিকাংশই এল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাস থেকে এসেছেন।

আটক অপ্রাপ্ত বয়সীরা জানিয়েছেন, তারা বাড়িতে নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়েছেন। তাদের আশা ছিল সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে থাকতে পারবেন।