২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান প্রাদেশিক গভর্নরের কার্যালয়ে হামলা

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে জঙ্গিরা পুলিশ সদরদপ্তরসহ গভর্নরের কার্যালয়ে বড় ধরনের হামলা চালিয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 04:27 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

প্রাদেশিক সরকারের মুখপাত্র দাওয়া খান মিনাপল বলেন, “একদল জঙ্গি কান্দাহারের পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায় এবং এর কয়েক মিনিট পর গভর্নরের কার্যালয়ে গুলি ছোড়ে”।

মিনাপল বলেন, হামলাকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। গভর্নরের কার্যালয় এবং পুলিশ দপ্তরের কাছে জঙ্গিরা কিছু ভবন দখল করেছে।