২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম ব্রাদারহুড নেতা বাদায়ি’র আজীবন কারাদণ্ড

মিশরে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বাদায়িসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ৩৭ সদস্যক আজীবন কারাবাসের দণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Jul 2014, 05:06 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শনিবার মিশরের আধাসরকারি সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়, শনিবার আদালত ওই রায় দেয়। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে বাদায়ি ছাড়াও ব্রাদারহুড সদস্য মোহাম্মদ এল-বেলতাগি এবং ওসামা ইয়াসিন রয়েছেন।

গত বছর মুসলিম ব্রাদারহুড দলীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।

মামলার ৪৮ জন আসামির মধ্যে ৩৭ জনকে কালইয়ব মহাসড়কের সহিংসতায় উস্কানি দেয়ার দায়ে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়। অপর এক আসামিকে দেয়া হয় তিন বছরের কারাদণ্ড।

এদিকে গত জুনে মৃত্যুদণ্ড পাওয়া ১০ জনের রায় বহাল রেখেছে দেশটির গ্রান্ড মুফতি। মিশরীয় আইনে মৃত্যুদণ্ডের রায় মুফতি কর্তৃক যাচাই হয়ে থাকে।

অভিযুক্তরা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য এবং রাস্তা অবরোধসহ বিভিন্ন কাজের মাধ্যমে তারা জনসাধারণের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছিল বলে আদালতকে জানান প্রসিকিউটর।

গত অগাস্ট থেকেই ব্রাদারহুড নেতাদের গ্রেপ্তার করা শুরু হয়। এর আগেও গ্রেপ্তারদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তির রায় এসেছিল আদালতের পক্ষ থেকে।

গত মার্চে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার মামলায় ব্রাদারহুডের ৫২৯ কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে মিনার একটি আদালত।