মেক্সিকোয় তেজষ্ক্রিয় পদার্থবাহী ট্রাক চুরি
মেক্সিকোর মধ্যাঞ্চল থেকে মারাত্মক তেজষ্ক্রিয় পদার্থবাহী একটি পিকআপ ট্রাক চুরি হয়েছে।
বৃহস্পতিবার চুরি হওয়া ওই ট্রাকটিতে তেজষ্ক্রিয় ইরিডিয়াম ১৯২ রয়েছে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইরিডিয়াম শিল্পখাতের রেডিওগ্রাফিতে ব্যবহার করা হয়। একটি বিশেষায়িত কন্টেইনারে ইরিডিয়ামগুলো রাখা আছে এবং এই কন্টেইনার খোলার চেষ্টা করলে মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়বে চোরেরা।
২০১৩ সালের শেষ দিকে এ ধরনের আরেকটি ঘটনায় তেজষ্ক্রিয় পদার্থবাহী ট্রাক চুরি হয়েছিল। ওই উপাদান দিয়ে একটি “জঘন্য বোমা” তৈরি করা যাবে বলে তখন উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘ।
কিন্তু কয়েকদিনের মধ্যেই যেখান থেকে সেগুলো চুরি হয়েছিল তার কাছের একটি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় “জঘন্য বোমা”র উপাদানগুলো উদ্ধার করা হয়েছিল।
