২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিউল সফরে শি জিনপিং, আলোচনা হবে পিয়ংইয়ং নিয়ে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দু’দিনের দক্ষিণ কোরিয়া সফরে রাজধানী সিউল পৌঁছেছেন। এ সফরে অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি ছাড়াও উত্তর কোরিয়া নিয়ে দু’ দেশের নেতা আলোচনা করবেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jul 2014, 06:50 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

চীনের কোনো প্রেসিডেন্ট এই প্রথম পিয়ংইয়ং সফরের আগে সিউল সফরে গেলেন। চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক মিত্র দেশ হলেও সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ংয়ের কিছু আচরণে বেইজিং ক্ষুব্ধ ও হতাশ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উত্তর কোরিয়ার সঙ্গে চীনের একরকম শীতল সম্পর্কের মধ্যেই জিনপিং দক্ষিণ কোরিয়ায় এ সফর করলেন। উত্তর কোরিয়া সাগরে স্বল্পপাল্লার রকেট পরীক্ষার একদিন পর চীনের প্রেসিডেন্টের এ সফর শুর হল।

এর আগেও কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত বছর পিয়ংইয়ং তৃতীয় পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়। এখন দেশটি চতুর্থ পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোরও পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে।

সিউলে চীন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টদের বৈঠকে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখার উপায় নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া, দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বাড়ানোর চেষ্টা করবেন, বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠাই হবে তাদের লক্ষ্য।