২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানামার সঙ্গে ফের কূটনৈতিক সম্পর্কে ভেনেজুয়েলা

পানামার সঙ্গে ভেনেজুয়েলা ফের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jul 2014, 02:27 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি এ কথা জানান।

৫ মার্চ ভেনেজুয়েলার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট উগো চাবেসের মৃত্যুবার্ষিকীতে পানামার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন মাদুরো।

যুক্তরাষ্ট্রে সঙ্গে যোগ দিয়ে পানামার রক্ষণশীল সরকার তার বিরুদ্ধে “প্রকাশ্য ষড়যন্ত্রে” লিপ্ত হয়েছে অভিযোগ করে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

চলতি বছরের মে মাসে পানামা জানিয়েছিল, ভেনেজুয়েলা আগ্রহ প্রকাশ করায় কন্স্যুলার পর্যায়ে সম্পর্ক পুনঃস্থাপনের কথা বিবেচনা করছে দেশটি। কিন্তু ভাষণে মাদুরো এটিকে পূর্ণ কূটনৈতিক সহযোগিতার পর্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, “পানামার প্রেসিডেন্টের প্রতি আমি শুভেচ্ছা পাঠিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা পানামার সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করতে যাচ্ছি।”

“পানামার সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি বিষয়ক সম্পর্ক গভীর করার প্রস্তুতি নিয়েছি আমরা। পানামার জনগণের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।”

মঙ্গলবার হুয়ান কার্লোস ভ্যালেরা পানামার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিলেন মাদুরো।