২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ইউক্রেইনে রুশ সাংবাদিক নিহত

পূর্ব ইউক্রেইনের দোনেস্ক শহরে রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 05:58 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

টিজার
রাশিয়ার চ্যানেল ওয়ান এর উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানিয়েছে, “গত রাতে দোনেস্ক এ আমাদের ক্যামেরাম্যান(চ্যানেল ওয়ান) আনাতোলি ক্লায়ান নিহত হয়েছেন”।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানের ওই ক্যামেরাম্যান একটি সামরিক ইউনিটের সঙ্গে একটি বাসে করে রিপোর্টিং এর জন্য যাচ্ছিলেন। পরে বাসটি গোলা হামলার শিকার হয়। ক্লায়ান পাকস্থলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় ঘটনাটির তদন্ত দাবি করেছে এবং ইউক্রেইনের সরকারি বাহিনীর সামরিক অভিযান বন্ধের জন্য ফের আহ্বান জানিয়েছে। তবে ইউক্রেইনের সামরিক বাহিনী কিংবা সরকার এ ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সাংবাদিক নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “এ ঘটনাই প্রমাণ করে যে ইউক্রেইন বাহিনী স্পষ্টতই পূর্বাঞ্চলে সংঘাতের অবসান চায় না। তারা এরই মধ্যে নড়বড়ে হয়ে পড়া যুদ্ধবিরতিতে আরো বাধ সাধছে”।