রোজা উপলক্ষে ওবামার শুভেচ্ছা
রোজা উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “রমজান মাস উপলক্ষে আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি ও মিশেল যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মুসলমানদের শুভ কামনা করছি।”
মুসলিম বাবার ঘরে জন্ম নেয়া ওবামা রোজার ইতিবাচক দিকগুলো তুলে ধরে তা থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান। হানাহানি ও দ্বন্দ্ব-সংঘাত থেকে সরে শান্তির পথে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে রমজান মাস উপলক্ষে দেয়া এক বার্তায় ইরাকে মাথাচাড়া দিয়ে ওঠা ইসলামি জঙ্গিদের গুড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশা আবদুল্লাহ।
“আমরা এখানে সন্ত্রাসীদের কোনো চক্র গড়ে উঠতে দেব না,আমাদের মাতৃভূমিকে বা এর কোনো সন্তানকে বা এর কোনো বাসিন্দাকে স্পর্শ করার সুযোগও দেব না। এরা সুরক্ষিত মুসলিমদের আতঙ্কিত করার ব্যক্তিগত স্বার্থ আড়াল করতে ধর্মকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে,” বলেন তিনি।
