২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া’

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের সাগরে উত্তর কোরিয়া দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ কোরীয় সামরিক বাহিনীর এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 02:10 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানিয়েছে, রোববার ভোর ৪টা ৫০ ও ৫৮ মিনিটে ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে নিক্ষেপ করা হয়।

ক্ষেপণাস্ত্র দুটির পাল্লা প্রায় ৫শ’ কিমি’র মতো এবং এগুলো দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের পূর্ব সাগরে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

“জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করে জারি করা কোনো পূর্ব ঘোষণা” ছাড়াই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “এ ধরনের আচরণকে পরিষ্কার উস্কানিমূলক বলে বিবেচনা করছে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী।”

“ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব সাগরের উত্তর-পূর্বে আন্তর্জাতিক জলসীমায় পড়েছে,” বলেন তিনি।

এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার তিনদিন আগে একই সাগরে তিনটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া।

এই নিয়ে চলতি বছর ১১তম বারের মতো স্বল্প-পাল্লার এবং চতুর্থবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া।