দিল্লিতে তিনতলা ভবন ধসে নিহত ৩
ভারতের রাজধানী দিল্লিতে তিনতলা একটি ভবন ধসে ৩ জন নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে উত্তর দিল্লির ইন্দ্রলোকে এই দুর্ঘটনা ঘটেছে।
উত্তর দিল্লির মেয়র যোগেন্দর চান্দলিয়া বলেন, “এই দুর্ঘটনায় তিনব্যক্তি নিহত হয়েছেন। যারা ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন তাদের উদ্ধারে অভিযান চলছে।”
ডেপুটি কমিশনার অব পুলিশ মাধুর ভার্মা বলেন, “আহত ৯ জনকে বারা হিন্দু রাও হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।”
মাধুর জানান, ভবনটিতে চার থেকে পাঁচটি পরিবার বসবাস করত। ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ১৫ জন আটকা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
