কিম জং-উনের চলচ্চিত্র নিয়ে হুমকিতে যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যা করা নিয়ে একটি হলিউডি চলচ্চিত্র মুক্তি পেলে ‘নির্মম’ জবাব দেয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে পিয়ংইযং।
চলচ্চিত্রটি মুক্তি পাওয়া ‘যুদ্ধের সামিল’ হবে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি চলচ্চিত্রটির নাম উল্লেখ করেন নি। তবে এ অ্যাকশন-কমেডি ফিল্মে অভিনয় করেছেন হুলিউডের অভিনেতা জেমস ফ্রাঙ্কো এবং সেথ রোজেন স্টার।
একটি টক শো’র আয়োজক হিসাবে তারা অভিনয় করেন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র নিয়োগ করা এক ব্যক্তিকে উনের সাক্ষাৎকার নিতে পাঠিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র দেখানো হয় ছবিটিতে।
ছবিটির একটি ভিডিও ক্লিপ ইউটিউবে ছাড়া হয়েছে। এতে দেখা যায়, উনের মতোই দেখতে একজন অভিনেতা অভিনয় করেছেন। লড়াইয়ের দৃশ্যগুলোতে যে সব ট্যাংক, হেলিকপ্টার, পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখা গেছে সেগুলো সব উত্তর কোরিয়ার বলেই মনে করা হচ্ছে।
রাষ্ট্রীয় কেসিএনএ বার্তা সংস্থায় উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন, “আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ক্ষুন্নকারী কাহিনী নিয়ে এ ধরনের চলচ্চিত্র বানানো এবং মুক্তি দেয়াটা স্পষ্টতই চারম সন্ত্রাসী কর্মকান্ড এবং যুদ্ধ ঘোষণার সামিল। এ পদক্ষেপ একেবারেই সহ্য করা হবে না”।
“যুক্তরাষ্ট্র প্রশাসন এ ছবির পক্ষ সমর্থন করে ছবিটি চলতে দিলে নির্মম পাল্টা পদক্ষেপ নেয়া হবে, বলেন তিনি।
