২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির একদিনের মাথায় গ্রেপ্তার সুদানের মরিয়ম

ধর্মান্তরিত হওয়ার অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সুদানের আলোচিত নারী মরিয়ম ইয়াহিয়া ইব্রাহিমকে মুক্তি দেয়ার একদিনের মাথায় আবারও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ও এক নিরাপত্তা সূত্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jun 2014, 08:50 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

মঙ্গলবার রাজধানী খার্তুমে একটি বিমানে চড়ার সময় নিরাপত্তাকর্মীরা স্বামী ও দুই শিশু সন্তানসহ মরিয়মকে আটক করে। সুদানের নিরাপত্তা সংস্থাগুলোর সদরদপ্তরে তাদেরকে রাখা হয়েছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

ইসলামধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মগ্রহণ করে এক খ্রিস্টান যুবককে বিয়ে করেছিলেন মরিয়ম। তাদের দুই সন্তান রয়েছে। ধর্মান্তরিত হওয়ার অপরাধে সুদানের আইনানুযায়ী, গত মাসে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় দেয়া হয় মরিয়মের বিরুদ্ধে।

তবে মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক গোষ্ঠীর নজিরবিহীন চাপের মুখে সোমবার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করে খালাস দেয়া হয় আলোচিত ওই নারীকে।

বিবিসি’র খবরে বলা হয়, খার্তুম থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রাকালে স্বামী দানিয়েল ওয়ানিসহ তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের সঠিক কারণ জানা যায়নি।

মরিয়মকে ফের গ্রেপ্তারের আগে তার মুক্তিকে স্বাগত জানিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়।

পুরনো খবর:

মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন সুদানের মরিয়ম