শান্তিদূতের পদ থেকে ব্লেয়ারকে সরানোর দাবি
গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে ইরাকে বহুজাতিক আগ্রাসনের অন্যতম আয়োজক সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে মধ্যপ্রাচ্য শান্তিদূতের পদ থেকে সরানোর দাবি তুলেছেন সাবেক কয়েকজন ব্রিটিশ রাষ্ট্রদূত ও রাজনীতিবিদরা।
সমালোচনামূলক এক চিঠিতে সই করে এ দাবি জানান তারা। যৌথ ওই চিঠিতে ইরাকে বহুজাতিক আক্রমণে নেতৃত্ব দেয়ার জন্য ব্লেয়ারের সমালোচনা করা হয়। ইরাকের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী নন বলে ব্লেয়ারের করা দাবিরও সমালোচনা করা হয় এতে।শীর্ষ সাবেক কূটনীতিকদের এ চিঠি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদেরকে। চিঠির একটি কপি গেছে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের কাছেও।সাবেক রাষ্ট্রদূত স্যার রিচার্ড ডেল্টন চিঠিতে স্বাক্ষরকারীদের একজন; যিনি ব্লেয়ারের শাসনকালে ইরানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টনও এতে স্বাক্ষর করেন।এক সপ্তাহ আগে নিজের লেখা একটি প্রবন্ধে ‘ইরাকের বর্তমান পরিস্থিতির জন্য ২০০৩ সালের পশ্চিমা আগ্রাসন দায়ী নয়’-এমনটি দাবি করেন ব্লেয়ার। যদিও ইরাক যুদ্ধে তার ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা করে আসছেন ইউরোপের অনেক রাজনৈতিক বিশ্লেষক।ব্রিটেনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়, কূটনীতিকদের চিঠিতে ব্লেয়ারের প্রবন্ধে করা দাবিটি সরাসরি নাকচ করা হয়। ইরাক আক্রমণের অন্যতম রূপকার হিসেবে ব্লেয়ারকে যুদ্ধের পরিণতির দায়িত্ব নিতে হবে বলেও এতে দাবি করা হয়।ব্লেয়ারের ব্যক্তিগত কার্যালয় থেকে কূটনীতিকদের ওই চিঠির প্রতিক্রিয়া জানানো হয়েছে। ব্লেয়ারের এক মুখপাত্র বলেছেন, “কিছু লোক অপ্রাসঙ্গিকভাবে ইরাক যুদ্ধ নিয়ে টনি ব্লেয়ারের সমালোচনা করছে যার কোনো শক্ত ভিত্তি নেই।”
হামবড়া বাতিকের ব্লেয়ার
